অর্থ-বাণিজ্য

দেশের বাজারে আবারো কমলো সোনার দাম

চার দিনের মাথায় দেশের বাজারে সবচেয়ে ভালো মানের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ১৬৭ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের এক ভরি সোনার দাম হয়েছে ৯৭ হাজার ৪৪ টাকা।

আজ বুধবার স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। আগামীকাল থেকে এ দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এর আগে গত ১ অক্টোবর ও ২৮ সেপ্টেম্বর দুই দফায় কমানো হয় সোনার দাম। এরমধ্যে ২৮ সেপ্টেম্বর সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ২৮৪ টাকা কমানো হয়। আর ১ অক্টোবর কমানো হয় ১ হাজার ৭৪৯ টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে সোনার দাম তিন দফা কমলো। এতে ভালো মানের এক ভরি সোনার দাম কমেছে ৪ হাজার ২০০ টাকা।

আরও পড়ুনঃ মাল্টিপল স্ক্লেরোসিস এবং মানসিক স্বাস্থ্যের মধ্যে সম্পর্ক কী?

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

অর্থ-বাণিজ্য ফিচার

“ব্যবসায়ীদের বেশি চাপ দিলে বাজার থেকে চিনি উধাও হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে”

টিপু মুনশি বলেছেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়তে থাকায়, চিনির দাম কম রাখতে ব্যবসায়ীদের বেশি চাপ দিলে বাজার থেকে চিনি উধাও
অর্থ-বাণিজ্য ফিচার

ঢাকা ও কায়রোর মধ্যে সরাসরি ফ্লাইট চালু করলো ইজিপ্ট এয়ার

ঢাকা কায়রো রুটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো মিশরের জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্স ইজিপ্ট এয়ার। রবিবার সন্ধ্যায় বিমানবন্দরে কেক কেটে এর অনুষ্ঠানিক